হোম > বিশ্ব

ইরান যুদ্ধ নিয়ে তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এসময় যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠক নিয়ে আলাপ করেন তারা। সেইসঙ্গে আগামী দিনগুলোর জন্য নেওয়া সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

ইরানি কর্তৃপক্ষ জানয়, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় তিন হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

গত সপ্তাহে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগে ইসরাইল, ইরাক, জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।

সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান শনিবার পাকিস্তানের ইসলামাবাদে ল সরাসরি আলোচনায় বসে, কিন্তু কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়।

মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরব ও তুরস্ক সফর করবেন।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, পাকিস্তানের আমন্ত্রণে ইসলামাবাদে ‘খুব শিগগরিই’ দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ