হোম > বিশ্ব

শারাকে ট্রাম্পের প্রশ্ন ‘আপনার কতজন স্ত্রী’

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সোমবার হোয়াইট হাউসে আল-শারাকে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা এক নজিরবিহীন ঘটনা।

কারণ, আল-শারা একসময় ছিলেন আলকায়দার কমান্ডার। এই বৈঠক একসময় অকল্পনীয় বলে মনে হতো। দুই নেতার মধ্যে এ বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আলকায়দার সাবেক এই কমান্ডারকে একসময় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তার মাথার মূল্য হিসেবে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। সেই শারাই সোমবার দাঁড়িয়ে ছিলেন ট্রাম্পের পাশে। ১৯৪৬ সালে ফ্রান্সের কাছ থেকে সিরিয়ার স্বাধীনতার পর এটিই ছিল কোনো সিরিয়ান নেতার হোয়াইট হাউসে প্রথম সরকারি সফর।

এই সফরটি এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন আমেরিকা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞার স্থগিতাদেশ আরো ১৮০ দিনের জন্য বাড়িয়েছে।

তাদের সেই ঐতিহাসিক সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। যেখানে দেখা গেছে, বৈঠকের পর ট্রাম্প তার নামাঙ্কিত ‘ভিক্টরি ৪৫-৪৭’ পারফিউমের দুটি বোতল উপহার দেন শারাকে। এমনকি শারার গায়েও পারফিউম স্প্রে করে দেন ট্রাম্প। এ সময় তিনি শারাকে বলেন, এটি সেরা সুগন্ধি, অন্যটি আপনার স্ত্রীর জন্য। তারপর মজা করে তিনি জিজ্ঞাসা করেন, তার ‘কতজন স্ত্রী’। এমন প্রশ্নে আল-শারা উত্তর দেন, ‘একজন’। তখন হাসি শুরু হয়। ট্রাম্প পাল্টা ব্যঙ্গ করে বলেন, আপনার হয়তো জানা নেই!

সফরকালে ট্রাম্পকে প্রতীকী উপহার হিসেবে প্রাচীন সিরিয়ান নিদর্শনগুলোর প্রতিলিপি উপহার দেন আল-শারা। যার মধ্যে রয়েছে ইতিহাসের প্রথম বর্ণমালা, ইতিহাসের প্রথম ডাকটিকিট, প্রথম সংগীতের নোট এবং প্রথম শুল্কের তালিকা।

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

রুপির বিপরীতে টাকার ১১ দশমিক ৬ শতাংশ উত্থান

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

আরো বিকশিত হওয়ার ভিত্তি তৈরি করছে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ’

রাশিয়া রাজি হলে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি