হোম > বিশ্ব

মুখরক্ষা করতে হরমুজ বন্ধ রেখেছে ইরান: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এই গুরুত্বপূর্ণ প্রণালিটি খুলতে চায়, যাতে তারা প্রতিদিনি ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘মুখরক্ষা করতে’ হরমুজ প্রণালি বন্ধ রেখেছে ইরান। খবর আল জাজিরার।

নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না, তারা এটি খুলে দিতে চায়, যাতে তারা প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে (প্রণালিটি বন্ধ থাকলে তাদের লোকসান হবে!)’

তিনি আরো বলেন, ‘তারা (ইরান) এটি বন্ধ রাখতে চায় একটিমাত্র কারণে, আর তাহলো এটি আমি সম্পূর্ণরূপে অবরুদ্ধ (বন্ধ!) করে রেখেছি। তাই তারা কেবল ‘মুখরক্ষা’ করতে চায়।’

ট্রাম্প আরো যোগ করেন, ‘চার দিন আগে লোকজন আমার কাছে এসে বলেছিল, ‘স্যার, ইরান অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়। কিন্তু আমরা যদি তা করি, তাহলে ইরানের সঙ্গে কখনোই কোনো চুক্তি করা যাবে না। যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে না দেই!’

সূত্র: আল জাজিরা

আরএ

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস