হোম > বিশ্ব

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বাংলাদেশে দেশটির হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। খবর হিন্দুস্তান টাইমসের

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে জানায়, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে দীর্ঘদিন ধরেই এ সিদ্ধান্ত প্রক্রিয়াধীন ছিল। এর অংশ হিসেবে ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবার-পরিজন ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কবে নাগাদ কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি ঠিক হয়নি। বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তার মাত্র কয়েক সপ্তাহ আগে এ পদক্ষেপ নিল ভারত।

আরএ

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র