হোম > বিশ্ব

জাতিসংঘের নীতিমালা আজ ‘অবরুদ্ধ’: আন্তোনিও গুতেরেস

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, জাতিসংঘের নীতিমালা আজ ‘অবরুদ্ধ’। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনকালে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ভাষণে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শাস্তির অভাবে শান্তি ও অগ্রগতির স্তম্ভগুলো বৈষম্য এবং উদাসীনতার ভারে চাপা পড়ছে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি, জটিল ও কঠিন পরীক্ষার মুখে রয়েছে।’

গুতেরেস গাজার ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, ‘গাজায় ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে।’

তার মতে, গাজার এই বিপর্যয় এমন সব সিদ্ধান্তের ফল, যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে। মহাসচিব হিসেবে তার সময়ে কোনো সংঘাতে এত ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যা মামলায় যে বাধ্যতামূলক অন্তর্বর্তী নির্দেশনা দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদকে আরো কার্যকর, স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল করা ওপর জোর দেন। বলেন, ‘পরিষদকে তার দায়িত্ব পালন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যাবশ্যক।’

মানবিক পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে, জাতিসংঘ প্রধান আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেয়ার নিন্দা জানান। পাশাপাশি একে ‘অনেকের জন্য মৃত্যুদণ্ড’ এবং ‘আরো অনেকের ভবিষ্যত চুরি হয়ে যাওয়া’ বলে অভিহিত করেছেন।

তিনি স্পষ্ট করে বলেন, ‘জাতিসংঘ সনদ নয়, ব্যর্থ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা।’

আরএ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন