হোম > বিশ্ব

ট্রাম্পের হুমকি সত্ত্বেও হরমুজে টোল আরোপে অটল ইরান ও ওমান

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে টোল আরোপের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের হুমকি সত্ত্বেও প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপে অংশীদারিত্বের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও ওমান।

ট্রাম্প প্রশাসন এই জলপথে ইরানের টোল আরোপের সম্ভাবনার নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা এটিকে মুক্ত রাখতে চাই... আমরা টোল চাই না। এটি আন্তর্জাতিক। এটি একটি আন্তর্জাতিক জলপথ।’

বুধবার প্যারিসে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আমিন-নেজাদ বলেন, ‘নিরাপত্তা পরিষেবা প্রদান এবং সবচেয়ে উপযুক্ত উপায়ে নৌচলাচল পরিচালনা—উভয় ক্ষেত্রেই ইরান ও ওমানকে তাদের সকল সক্ষমতা জড়ো করতে হবে।’

তিনি বলেন, ‘একাজের জন্য খরচ হবে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে যারা এই যান চলাচল থেকে লাভবান হতে চায়, তাদেরও নিজেদের অংশ পরিশোধ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘এই ব্যবস্থাটি স্বচ্ছ হবে। যদি পরিস্থিতির উন্নতির কোনো ইচ্ছা থাকে, তবে মূল সমস্যা মোকাবিলা করার জন্য একটি সমাধান খুঁজে বের করতে হবে।’

সূত্র: ফাইনান্সিয়াল পোস্ট/মিডল ইস্ট আই

আরএ

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

‘মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি’—দিল্লি গিয়ে ধর্নায় বসবেন মমতা

দাবানলের মধ্যে বৃষ্টির জন্য জাকার্তায় হাজারো মানুষের নামাজ আদায়

পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট এবার চালাবেন যাত্রীবাহী বিমান

হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার