হোম > বিশ্ব

কুয়েতে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতে এটি যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি। ইরানের হামলা প্রতিহত করার দাবি করেছে কুয়েতের সেনাবাহিনী।

ইরান জানিয়েছে, এই অঞ্চলের বিমান ও নৌঘাঁটিসহ ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে ইরান। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ কথা জানায়।

এর আগে, মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সূত্র: টিআরপি ওয়ার্ল্ড

আরএ

ডেমোক্র্যাটদের উদীয়মান তারকা জন অসফ, হতে পারবেন কি আগামীর ওবামা

মার্কিন নির্বাচনের ধাক্কায় চাপে নেতানিয়াহু, ইসরাইলের রাজনীতিতে নতুন সমীকরণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম প্রার্থীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কারÑ বিজয়ী ৩৪, ভোট গণনায় এগিয়ে ৩

হরমুজে মাইন বিস্ফোরণে ২ ট্যাংকার ও ১ টাগবোটে আগুন

ইসরাইল নিয়ে ট্রাম্পের মন্তব্য, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ছক ভাঙলেন যেসব প্রার্থী

ক্ষমতার ভিত নড়িয়ে দিলেন মার্কিন ভোটাররা, এখন কী করবেন ট্রাম্প

ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবে ডেমোক্র্যাটরা

৪ ভারতীয় ও ২ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা