হোম > বিশ্ব

ইরানে স্কুলে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী

মার্কিন সামরিক তদন্ত প্রতিবেদন

আমার দেশ অনলাইন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা ধারণা করছেন, ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী ছিল। এই ভয়াবহ হামলায় ১৬৫ শিশুর প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, স্কুলটিতে বোমা হামলার বিষয়ে মার্কিন তদন্তের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এই তদন্ত এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বা এর কার্যক্রমও শেষ হয়নি।

গত শনিবার দক্ষিণ ইরানের মিনাব এলাকার সেই প্রাথমিক বিদ্যালয়টিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র, নয়তো ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলি বাহরাইনি শুরুতে জানিয়েছিলেন, হামলায় ১৫০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়ায়।

গত সপ্তাহে ওই হামলায় নিহত স্কুলছাত্রী ও কর্মীদের জন্য ইরানে এক বিশাল জানাজা ও শোকসভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল, হাসপাতাল বা যেকোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ।

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক