হোম > বিশ্ব

পাকিস্তানে সন্ত্রাসীদের অনুপ্রবেশের সুযোগ করে দেয় আফগান বাহিনী

ইসলামাবাদের অভিযোগ

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসীদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে আফগান তালেবান সেনারা পাকিস্তানের সীমান্তরক্ষীদের ওপর বিনা উস্কানিতে গুলি চালায়। শুক্রবার সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। খবর জিও নিউজের।

তিনি বলেন, ‘সীমান্ত সবসময়েই দুই দেশ সম্মিলিতভাবে পাহারা দেয়। অন্যদিকে, এমন একটি দেশ আছে যাদের পোস্টগুলো প্রথমে আপনার পোস্টগুলোতে গুলি চালায় এবং তারপর গুলি বিনিময় শুরু হয়। এরপর তারা সন্ত্রাসীদের সীমান্ত পার করে দেয়।’

তিনি আরো বলেন, শুধু সীমান্ত বেড়া অনুপ্রবেশ বন্ধে করতে পারে না, যদি কঠোর পর্যবেক্ষণে না রাখা হয়, তাহলে কয়েক মিনিটের মধ্যেই সীমান্ত অতিক্রম করা যেতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, কার্যকর সীমান্ত নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন ক্রমাগত ড্রোন নজরদারি, প্রতি কয়েক কিলোমিটারে সুরক্ষিত পোস্ট এবং অবকাঠামো ও বড় পরিসরে জনবল মোতয়েন।

তিনি আফগানিস্তানের ‘দুর্বল প্রশাসন’ এবং বিভক্ত সীমান্ত জনগোষ্ঠীকে সীমান্ত অঞ্চলে সন্ত্রাসবাদ, চোরাচালান এবং অবৈধ কার্যকলাপের অন্যতম কারণ হিসাবে অভিহিত করেন।

আরএ

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ