হোম > বিশ্ব

ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইরান-ইসরাইল সংঘর্ষের মধ্যে নিজেদের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে আজ মঙ্গলবার জানিয়েছে, ‘তেহরান থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তার কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য ভারতীয় নাগরিক, যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন, তাদেরও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস।

মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে ভারতের গণমাধ্যম বলছে, ইরানের উর্মিয়া শহর থেকে ১১০জন ভারতীয় শিক্ষার্থী আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছেন সোমবার সন্ধ্যায়।

ইরানের আকাশসীমা আগে থেকেই বন্ধ রয়েছে, তাই সেখান থেকে বিমানে করে ভারতীয়দের সরিয়ে আনা সম্ভব হবে না।

সেজন্য আজারবাইজান, তুর্কমেনিস্তান আর আর্মেনিয়ার মতো ইরানের সীমান্তবর্তী অন্যান্য দেশে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে দেশে নিয়ে আসা হবে ওই ভারতীয়দের।

অন্যদিকে, প্রায় ৬০০ ভারতীয় ছাত্রছাত্রীকে তেহরান থেকে সরিয়ে নিয়ে কুমে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতো ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে প্রায় ছয় হাজার সেখানে পড়াশোনা করেন।

ভারতের যত নাগরিক তেহরানে আছেন, তারা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের অবস্থান আর যোগাযোগের নম্বর জানিয়ে রাখেন, এই অনুরোধ জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস।

সূত্র: বিবিসি বাংলা

ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় বৃদ্ধা হাসপাতালে

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

যুদ্ধবিরতির মধ্যেও ইরানে ১৫ দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

কাদায় ভরা সুড়ঙ্গে ৬০০ শ্রমিক, ফুরিয়ে আসছে বেঁচে থাকার আশা

‘ট্রাম্পের ইরান যুদ্ধ পুরোপুরি ব্যর্থ, শেষেরও লক্ষণ নেই’

স্বাধীন পররাষ্ট্রনীতি চায় ইউরোপের দেশগুলো, ওয়াশিংটনের কৌশল অনুসরণে অনাগ্রহী

ফিলিস্তিনিরা ঘরবন্দি, অবাধে চলাফেরা করছে ইহুদিরা

হুথিদের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা, ৪ ড্রোনবোট ধ্বংস

ইরানে অবরোধের ফল পেতে চীনের ওপর চাপ বাড়ানোর পরামর্শ

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৫৬, আহত ১৭৪৪৯৬