হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েক রাজ্যে শক্তিশালী টর্নেডো ও ভয়াবহ ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। রোববার বিবিসি ও এবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে একের পর এক টর্নেডো ও ঝড় আঘাত হানছে। মিসৌরিতে স্থানীয় সময় শুক্রবার রাতভর তাণ্ডব চালায় শক্তিশালী টর্নেডো। এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আরকানসাসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

বিধ্বংসী এই ঝড়ে মিসৌরিতে ১২ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে টেক্সাস, আরকানসাস ও জর্জিয়াতেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা মাঠে নেমেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

টেক্সাসেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যামারিলো এলাকায় ধুলিঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। টর্নেডোর আঘাতে দুই লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জর্জিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

যুক্তরাষ্ট্রে আরও টর্নেডোর আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নতুন করে টর্নেডো লুইসিয়ানা, মিসিসিপি, আলাবামা ও জর্জিয়ায় আঘাত হানতে পারে। একইসঙ্গে, উত্তরাঞ্চলে তুষারঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

রাশিয়ার সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়

ক্যাম্প ডেভিডে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের গোপন বৈঠক

কিউবায় জ্বালানি নেওয়া জাহাজ আটক করল মার্কিন কোস্ট গার্ড

বোরকা পরায় লেবার রুমে নার্সদের ঢুকতে বাধা, প্রতিবাদে বিক্ষোভ

বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা

ইয়েমেনের তাইজে তীব্র লড়াইয়ে ৮০ যোদ্ধা নিহত

‘নিকাব পরার শর্তে রাজি হয়নি কেউ, পাইলট শুনে সব পাত্রীই রাজি’

ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করে বিমান বিধ্বস্তের চেষ্টা করেছিলেন কো-পাইলট

ফ্লাইদুবাইয়ে হামলাকারী পাইলটের পরিচয় প্রকাশ

‘গাজার দুই সপ্তাহ বয়সী শিশুকেও হত্যা করা উচিত’