হোম > বিশ্ব

এআই মূল্যায়ন প্যানেল গঠন করছে জাতিসংঘ, ৪০ বিশেষজ্ঞের নাম ঘোষণা

আমার দেশ অনলাইন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব পর্যালোচনার জন্য শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং কানাডীয় এআই বিশেষজ্ঞ ইয়োশুয়া বেঞ্জিওসহ ৪০ জন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিন বছর মেয়াদি এই প্যানেলে গুগল ডিপমাইন্ডের রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডিরেক্টর ফরাসি নাগরিক জোয়েল বারাল এবং মাইক্রোসফট ল্যাবের প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট ইথিওপিয়ার গিরমাউ আবেবে তাদেসেও রয়েছেন। তাদেসে মূলত টেকসই উন্নয়ন, মানবিক কাজ ও স্বাস্থ্য খাতে এআইয়ের ব্যবহার নিয়ে কাজ করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এটি হবে প্রথম বৈশ্বিক ও সম্পূর্ণ স্বাধীন বৈজ্ঞানিক সংস্থা, যা এআই সম্পর্কিত জ্ঞানের ঘাটতি পূরণ করবে। এছাড়া অর্থনীতি ও সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৃত প্রভাবও মূল্যায়ন করবে।’

তিনি আরও জানান, প্যানেলের সদস্যরা কোনো সরকার, কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নয়, বরং সম্পূর্ণ স্বাধীনভাবে ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে কাজ করবেন। চূড়ান্ত অনুমোদনের জন্য সদস্যদের নাম সাধারণ পরিষদে পেশ করা হবে।

প্যানেলের সদস্যদের মধ্যে মেশিন লার্নিং, ডাটা গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা, জনস্বাস্থ্য, শিশু উন্নয়ন ও মানবাধিকারসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞ রয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৫ সালের আগস্টে এই প্যানেল গঠনের সিদ্ধান্ত নেয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি পর্যালোচনায় আইপিসিসি যেভাবে কাজ করে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্যানেলটিও ঠিক এমন ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আসন্ন জুলাইয়ে অনুষ্ঠিত ‘জাতিসংঘ গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্ন্যান্স’-এর সময় প্যানেলের প্রথম প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

এসআর

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত