হোম > বিশ্ব

ভারতের পানিতে ডুবল পাকিস্তানের কাশ্মীর, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর হঠাৎ পানি ছেড়ে দেয়ায় পাকিস্তানের কাশ্মীরে ভয়াবহ বন্যা দেখা দেয়।

রোববার পাকিস্তানের লাহোর ভিত্তিক সংবাদমাধ্যম দুনিয়া নিউজ ডট টিভিতে সংবাদটি প্রচার হয়।

বন্যার কারণে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে পানি নিয়ে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, পাকিস্তানকে কোনো ধরনের পূর্বসংকেত না দিয়েই মুজাফফরাবাদের হাত্তিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। এই হঠাৎ পানিপ্রবাহের কারণে মুজাফফরাবাদ প্রশাসন জরুরি ভিত্তিতে “পানি জরুরি অবস্থা” ঘোষণা করেছে।

ভারত পানি ছেড়ে দেয়ায় ঝিলাম নদীতে হঠাৎ করে ভয়াবহ বন্যা দেখা দেয়। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর তীরবর্তী বসতি থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।

কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া পানি ছেড়ে দেয়া আন্তর্জাতিক আইন এবং দু’দেশের মধ্যে পানি ও নদী ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের ওপর সরাসরি হুমকি তৈরি করেছে। ভারতের শত্রুতামূলক আচরণের আরো একটি উদাহরণ প্রকাশ পেয়েছে।

প্রসঙ্গত, ১৯৬০ সালের সিন্ধু নদের পানিচুক্তি অনুযায়ী, নদীতে পানি প্রবাহ সংক্রান্ত যেকোনো বড় সিদ্ধান্ত সম্পর্কে উভয় দেশ একে অপরকে আগে থেকেই অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। ভারতের এই অপ্রত্যাশিত পানি ছাড়ার ঘটনায় পাকিস্তানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে গেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্ত স্থগিত করেছে নয়াদিল্লী। ভারত হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেয়া হবে না।

অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর পানি প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা ‘যুদ্ধের ঘোষণা হিসেবে’ হিসেবে বিবেচনা করবে। তারা সামরিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়।

এমএস

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

যুদ্ধ‌বির‌তির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানো আকস্মিক হামলার জন্য কালক্ষেপণ

পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র