হোম > বিশ্ব

২ শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

কফি, কলা, টেমেটো ও গরুর মাংসসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দামের কারণে তার প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নিলেন তিনি। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুল্ক ছাড়ের তালিকায় অ্যাভোকাডো ও টমেটো থেকে শুরু করে নারিকেল এবং আম পর্যন্ত দুই শতাধিক পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার ট্রাম্প প্রশাসন জানায় এই পণ্যগুলো যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না।

শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা কিছু খাবারের ওপর শুল্ক প্রত্যাহার করেছি, যেমন কফি, যেখানে কফির দাম কিছুটা বেশি ছিল।’

হোয়াইট হাউজ জানিয়েছে, খাদ্যপণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক ছাড় ১৩ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত থেকে পূর্ববর্তী পদক্ষেপ হিসেবে কার্যকর হয়েছে।

মুদি পণ্য ও গরুর মাংসের ঊর্ধ্বমুখী দাম ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে, তিনি মাংস-প্যাকিং শিল্পে তদন্তের আহ্বান জানিয়ে কোম্পানিগুলোর বিরুদ্ধে ‘অবৈধ যোগসাজশ, মূল্য নির্ধারণ এবং মূল্য কারসাজির’ অভিযোগ করেছেন।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির