হোম > বিশ্ব

ইসরাইলে পৌঁছালেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত সফরে ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরাইলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ কর্মকর্তারা। ইসরাইলের স্থানীয় সময় সকালে ১০টার দিকে তিনি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন। খবর টাইমস অব ইসরাইলের।

বিমানবন্দেরে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলের সামনে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলে চার ঘণ্টা অবস্থান করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। এই সফরে তিনি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি হামাসের বন্দিদশা থেকে মুক্ত ইসরাইলি জিম্মি ও তাদের পরিবারের সাথে দেখা করবেন বলে কথা রয়েছে।

এরপর দুপুর ১টার দিকে তিনি মিশরের উদ্দেশে ইসরাইল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প।

আরএ

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি