হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও এক ক্রু সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের দক্ষিণ-পশ্চিমে থ্রি ক্রিকস রিজার্ভয়ার এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার শনিবার দুই ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দুর্গম পাহাড়ি এলাকা ও ভয়াবহ আগুনের কারণে উদ্ধারকারী দল ২৪ ঘণ্টারও বেশি সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

এদিকে, দাবানলের কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সড়কে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে তা আবার শুরু হয়। দাবানলে এরই মধ্যে ১ লাখ ১১ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

পশ্চিমা দেশগুলোতে মুসলিম সন্তানদের শিক্ষায় নতুন সম্ভাবনা

হুথিদের বিরুদ্ধে মক্কা-মদিনায় হামলার অভিযোগ, নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

সৌদিকে চাপের মুখে ফেলায় মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকেই

প্রতি বছর ফিলিস্তিনের সঙ্গে বন্ধুত্ব দিবস পালন করবে চিলি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আজ

সৌদির নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠাতে প্রস্তুত মিসর

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা বাড়াচ্ছে সৌদি আরব

রিয়াদে পরপর বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

সার্বিয়ায় ক্ষমতাসীন ভুসিসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ছাত্র আন্দোলন

একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সৌদি যুবরাজের স্বপ্ন