হোম > বিশ্ব

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, কারণ কী

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাগরিকদের কাছে হোটেল ভাড়া না দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির হোটেল মালিকরা। শহরের হোটেল মালিকদের একটি সংগঠন জানিয়েছে, দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। যদিও এজন্য তাদের ব্যবসায় কিছুটা ক্ষতি হবে বলে মনে করছেন হোটেল মালিকদের একাংশ। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

এরআগে শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের পর ভিসা অফিস বন্ধ করে দেয়া হয়েছে।

হোটেল ব্যবসায়ীদের সংগঠন বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছিলেন, গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল। কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না।

তিনি বলেন, ‘বাংলাদেশে (কথিত) সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেছেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল আছে। যারা সবাই কঠোরভাবে এ নিষেধাজ্ঞা মেনে চলবে। প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুঁড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

দিল্লিতে ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করবে গায়ানা

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

অর্থনৈতিক অবরোধে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিই বেশি: আইআরজিসি

অর্থনৈতিক যুদ্ধ টাস্ক ফোর্স গঠন করল ইরান

কলম্বিয়ায় ড্রোন হামলায় ৩ সেনা নিহত

কুয়েতে ৫২ হাজার ইরানি আতঙ্কে, নতুন অনিশ্চয়তার মুখোমুখি

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত