হোম > বিশ্ব

১৭ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে যুক্তরাষ্ট্র-বলিভিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। খবর বার্তা সংস্থা সিনহুয়ার

প্রেসিডেন্ট হিসেবে পাজের শপথ গ্রহণের পর লা পাজে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই ঘোষণা দেয়া হয়। বিলিভিয়ার প্রেসিডেন্ট পাজ বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা খুব শিগরিই রাষ্ট্রদূত নিযুক্ত করতে যাচ্ছি।’

পাজ এই সিদ্ধান্তকে বলিভিয়ার পররাষ্ট্র নীতিতে বাস্তবসম্মত পরিবর্তনের অংশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি নিয়ে মার্কিন সরকার এবং জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করব।’

তবে রাষ্ট্রদূত নিযুক্ত করার জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

উভয় দেশের সরকার জানিয়েছে, শিক্ষা, জননিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য এবং বিনিয়োগের মতো ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রযুক্তিগত আলোচনা চলছে।

তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বলিভিয়া থেকে বহিষ্কার করেন। তার অভিযোগ ছিল, ওই মার্কিন দূত বলিভিয়ায় ষড়যন্ত্রে জড়িত ছিল। পাল্টা প্রতিক্রিয়ায় ওয়াশিংটনও বলিভিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা