আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে ‘সংলাপের মাধ্যমে মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তির’ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘চীন সংঘাত নিরসনে মধ্যস্থতার জন্য কাজ করছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা হ্রাস ও সম্পর্কোন্নয়নের জন্য গঠনমূলক ভূমিকা পালন চালিয়ে যেতে প্রস্তুত’।
মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘প্রতিবেশী ও মিত্র দেশ হিসেবে চীন এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সংঘাতের ফলে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছে। যেকোনো উত্তেজনা উভয় পক্ষের জন্য ক্ষয়ক্ষতি বয়ে আনবে।’
বিবৃতিতে আরো বলা হয়, বৈরিতার অবসান দুই দেশ এবং এর জনগণের মৌলিক স্বার্থ রক্ষা এবং এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে।
আরএ