হোম > বিশ্ব

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ২ ব্যক্তির ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ার পতাকা। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হয়ে অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

নিষেধাজ্ঞার আওতায় আসা ওই দুই ব্যক্তির নাম প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং । তারা হলেন জোহাইর হাসিব ও কাজেম হামাদ। ২০২৪ সালে সিডনিতে একটি ইহুদি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান এবং মেলবোর্নের একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) অগ্নিসংযোগের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে ওই দুই ব্যক্তিকে অর্থসহায়তা দেওয়া কিংবা তাদের সম্পদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ভূখণ্ডে ইহুদি সম্প্রদায়ের লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনার অভিযোগ ওঠার পর দেশটি আইআরজিসিকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের’ সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। এর এক বছর পর দুই ব্যক্তির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞার ঘোষণা এল।

এছাড়া এসব অভিযোগের জেরে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতসহ দেশটির চার কূটনীতিককে বহিষ্কার করেছিল। তবে তেহরান অস্ট্রেলিয়ার আনা এসব অভিযোগ অস্বীকার করেছে।

আরএ

‘গাজা যুদ্ধে অ্যামাজন-গুগলের ওপর নির্ভরশীল ইসরাইল’

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার

নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান

সাইবার হামলার শিকার বার্তা সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

ব্রিটেনে অভিবাসী কমেছে ৯২ শতাংশ, ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট

তেল বিক্রির অর্থ দিয়ে ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে তুরস্ক-ইরাক