হোম > বিশ্ব

সোনার দাম ফের বাড়ল

আতিকুর রহমান নগরী

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মার্কিন ডলারের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জোরালো সম্ভাবনা এই দাম বৃদ্ধির অন্যতম কারণ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪২২৫.১১ ডলারে দাঁড়ায়। তবে সাপ্তাহিক হিসাবে এটি এখনো ০.১ শতাংশ নিম্নমুখী।

ফেব্রুয়ারির জন্য মার্কিন ফিউচার্স গোল্ডের দাম ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪২৫৫.৯০ ডলারে পৌঁছেছে।

এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, ‘ফেড আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে, এমন বাজার প্রত্যাশা ও ডলারের দুর্বলতা স্বর্ণবাজার উত্থানে সমর্থন দিচ্ছে।’

এদিকে দেশের বাজারে শুক্রবার স্বর্ণ ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায় বিক্রি হয়েছে। সবশেষ গত মঙ্গলবার স্বর্ণ ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

হরমুজকে মার্কিন ভূখণ্ড বলায় ট্রাম্পকে ‘সিজোফ্রেনিক’ বললেন ইরানি মন্ত্রী

পানামা খাল দিয়ে যেতে রেকর্ড পরিমাণ ডলার দিল ট্যাংকার

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া

মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের অর্থ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ সহযোগিতা, ইরানের হুঁশিয়ারি

মাদুরোবিহীন ভেনেজুয়েলা, দুর্ভোগে ধৈর্য হারাচ্ছে মানুষ

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শতাধিক, উদ্ধার অভিযানে সেনাবাহিনী

পাঁচ বছরেই মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

নেপাল-চীন সীমান্তে ভেঙে গেছে হ্রদের বাঁধ, আতঙ্কে পাহাড়ে ছুটছেন মানুষ

নেপালে বন্যার পর ১২১ বিদেশি নাগরিক উদ্ধার

ভবিষ্যৎ যুদ্ধের জন্য ‘আশ্চর্যজনক চমক’ প্রস্তুত রেখেছে ইরান: প্রতিরক্ষা মন্ত্রণালয়