হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে চার ক্রু নিহত

আমার দেশ অনলাইন

ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বা রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ শুক্রবার একথা জানিয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, বিমানটিতে ছয়জন ক্রু ছিলেন। এরমধ্যে চারজন নিহত হয়েছেন। পশ্চিম ইরাকে বিধ্বস্ত হওয়া বিমানের বাকি ক্রুদের উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বা রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়।

এরআগে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছিল, একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত। ‘অপারেশন এপিক ফিউর’' চলাকালীন বন্ধুপ্রতিম আকাশসীমায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।

বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এই দুর্ঘটনা ঘটেনি।

সূত্র: আল জাজিরা

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে