হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের দুই শহরে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ও মিনিয়াপোলিসে অবৈধ অভিবাসীদের আটক করতে অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার থেকে এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। তবে অভিযানের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ অরলিন্সের নতুন নির্বাচিত ডেমোক্র্যাট মেয়র হেলেনা মোরেনো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে লেখেন, ‘নিউ অরলিন্স, লুইজিয়ানা থেকে সবচেয়ে খারাপ মানুষদের সরিয়ে দেয়া হবে।’ সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেডারেল আইন উপেক্ষা করার অভিযোগও তোলেন তিনি।

নিউ অরলিন্সের নীতিমালা অনুযায়ী, স্থানীয় পুলিশ ও ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা সীমিত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অরলিন্সে ন্যাশনাল গার্ড সদস্য পাঠানোর পরিকল্পনা করার কথা জানানোর একদিন পর এই পদক্ষেপ নেওয় হল। এরআগে তিনি লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ও মেমফিসেও ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব শিগগিরিই নিউ অরলিন্স যাচ্ছি।’

এদিকে নিউ অরলিন্সের নতুন নির্বাচিত ডেমোক্র্যাট মেয়র হেলেনা মোরেনো অভিযানের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মুখোশ পরা ফেডারেল এজেন্টদের ব্যবহার জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। পরিচয়হীন কেউ লোকজনের কাছে গিয়ে তাদের ধরছে, আটক করছে-এটা সবার জন্য ঝুঁকিপূর্ণ।’

আরএ

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প