হোম > বিশ্ব

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইউক্রেনে একদিনে রেকর্ড হামলায় রাশিয়ার প্রতি ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার অর্থনীতিকে ‘ধ্বংস’ করতে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারি ভবনসহ বহু স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত হন। এছাড়া আহত হন আরো অনেকে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

নিউ ইয়র্ক সিটিতে ইউএস ওপেন টেনিস ফাইনাল দেখতে যাওয়ার আগে সাংবাদিকরা জানতে চান, তিনি রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত কিনা। এ বিষয়ে তিনি ইতিবাচক উত্তর দেন তিনি।

এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নতুন ধাপে যেতে প্রস্তুত তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রোববার রাশিয়া কিয়েভে রাতভর রেকর্ড ৮১৮টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি একদিনে চালানো সবচেয়ে বড় হামলা।

এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি পুরো পরিস্থিতি নিয়ে মোটেও সন্তুষ্ট নন।

তিনি বলেন, ‘এটা মানবতার এক ভয়াবহ অপচয়। সেখানে যা ঘটছে তাতে আমি মোটেও সন্তুষ্ট নই। আমি মনে করি এ সমস্যার দ্রুত সমাধান হবে।’

আরএ

লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইরান-মার্কিন সমঝোতা ‘গেম চেঞ্জার’: কানাডার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

এমপি কিনতে ১৫ কোটি রুপি করে খরচ করছে বিজেপি

ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন

এখন থেকে যখন খুশি হরমুজ বন্ধ করে দিতে পারবে ইরান

ভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

‘ইরানে ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় যুক্তরাষ্ট্রের’

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান