হোম > বিশ্ব

গাজা দখলে বড়সড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

পুরো গাজা দখল করতে কমপক্ষে এক লাখ সেনা প্রস্তুত করছে ইসরাইল। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গাজা দখলের জন্য কমপক্ষে ৮০ হাজার থেকে এক লাখ রিজার্ভ সেনা প্রস্তুত রাখার পরিকল্পনা করছে।

গত সপ্তাহে, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করে। বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা এ পরিকল্পনার কঠোর সমালোচনা করে বিবৃতি দেয়।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, চিফ অব স্টাফ ইয়াল জামির গাজা দখলের পরিকল্পনার ‘মূল কর্মপ্রণালি’ অনুমোদন করার পর হাজার হাজার সেনা প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটির ভাষ্যমতে, অভিযানের বিস্তারিত এবং সময়সূচী নিয়ে আগামী দিনগুলোতে আরো আলোচনা হবে। এই দখল অভিযান ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে বলে ধারনা করা হচ্ছে।

গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পাঁচটি নীতিও গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন করা।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে যেখানে লাখো ফিলিস্তিনি বাস করেন।

গাজায় গণহত্যার জন্য আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। ইসরাইলের হামলায় গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ৬১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গাজায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলার মুখোমুখি।

আরএ

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড