হোম > বিশ্ব

মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরাইল

আমার দেশ অনলাইন

বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরাইল। আজ শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা জানায়।

পোস্টে ইসরাইলে এবং বিশ্বজুড়ে সব মুসলিমকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোসহ একটি শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়। তাতে ইংরেজি ও আরবিতে ঈদ মোবারক লেখা হয়েছে। ফেসবুকে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে মন্ত্রণালয় লিখেছে, ‘আমাদের ইসরাইলি ও বিশ্বের সব মুসলিম বন্ধুকে ঈদুল ফিতর মুবারক।’

পোস্টে আরো বলা হয়েছে, ‘এই উৎসব শান্তি, আনন্দ এবং আরো উজ্জ্বল দিনের জন্য যৌথ আশা নিয়ে আসুক।’

এছাড়া ঈদ উপলক্ষে বাণীও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এতে লেখা হয়, ‘এ বছর ঈদুল ফিতর এমন এক জটিল ও সংবেদনশীল সময়ে এসেছে, যখন আমরা ইসরাইল রাষ্ট্র এবং আমাদের অঞ্চলের সব মানুষের জন্য একটি উন্নততর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রচেষ্টা ও কাজ করে চলেছি। এই লক্ষ্যগুলো অর্জনের পথে আমরা সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতি আমাদের গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

এতে আরো বলা হয়, ‘আমরা যেন শিগ্‌গির শান্তি ও সমৃদ্ধির সুদিন দেখতে পাই। ঈদুল ফিতর মোবারক!।’

ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

জাপানে জনশূন্য হয়ে যাচ্ছে সমুদ্রসৈকত, কমছে পর্যটক

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও