হোম > বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত এক, বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভ

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আহত হয়েছেন নয়জন। এছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া এলাকায় রাশিয়ার হামলায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। হামলার কারণে কিয়েভের অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর বিবিসির।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় জেলাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরফলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

এদিকে ইউক্রেনের আঞ্চলিক প্রধান জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার হামলা বেড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে চাপ দিতে বাস্তব পদক্ষেপ নিতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সামাজিকমাধ্যমে এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ৪৫০টি ড্রোন এবং ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী সভিতলানা হ্রিঞ্চুক বলেছেন, মেরামতকারীরা বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন।

ক্লিটসকো জানিয়েছেন, রাজধানী কিয়েভের জ্বালানি অবকাঠামো এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলোও হামলার শিকার হয়। রাজধানীতে হামলায় আহত নয়জনের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

আরএ

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো আলাস্কার গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি