হোম > বিশ্ব

আগ্রাসন মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে, তখন আমরা বিদ্বেষী বহিরাগত শক্তির প্রতিটি চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারি।’

তিনি বলেন, ‘এখন সময় এসেছে কেবল নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্বকে আলিঙ্গন করার।’

এক্সে দেওয়া এক পোস্টে স্বনির্ভরতা ও ‘প্রকৃত ভ্রাতৃত্ববোধের’ ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানান আরাগচি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তির মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

আরাগচি তার পোস্টে লেখেন, ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর মুখোমুখি হয়ে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।’

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

ইসলামি শিল্পকলা ভালো লাগে, মুসলিমদের ভালো লাগে না—ইউরোপের দ্বিচারিতা

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ তারচিনস্কি

ইরানে আজই হামলা হতে পারে, ফের বড় যুদ্ধের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিত করল ইরান

ইসরাইলি অভিযানে হেবরনে ২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

পশ্চিমা দেশগুলোতে মুসলিম সন্তানদের শিক্ষায় নতুন সম্ভাবনা

হুথিদের বিরুদ্ধে মক্কা-মদিনায় হামলার অভিযোগ, নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

সৌদিকে চাপের মুখে ফেলায় মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকেই

প্রতি বছর ফিলিস্তিনের সঙ্গে বন্ধুত্ব দিবস পালন করবে চিলি