হোম > বিশ্ব

মিয়ানমারে ৩৫ বছর পর কারেন বিদ্রোহীদের দখলে মডং শহর

আতিকুর রহমান নগরী

ছবি: ইরাবতী

মিয়ানমার–থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর ৩৫ বছর পর দখলে নেওয়ার দাবি জানিয়েছে মিয়ানমারের কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)-এর সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং তাদের মিত্ররা।

শুক্রবার বিদ্রোহীরা তানিনথারি অঞ্চলের এই পাহাড়ি শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। সিংখন পাস সীমান্তে অবস্থিত মডং একসময় কেএনইউ-র মাইয়িক জেলার সদরদপ্তর ছিল, তবে ১৯৯০ সালে এটি জান্তা বাহিনীর হাতে চলে যায়।

কেএনএলএ-র চতুর্থ ব্রিগেডের এক যোদ্ধা সংবাদ মাধ্যম ইরাবতীকে জানান, চারদিনব্যাপী অভিযানের পর শুক্রবার সকালে জান্তা সেনাদের শেষ দলটি থাইল্যান্ড সীমান্তের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি বলেন, “এখন পুরো শহরই আমাদের দখলে।”

কেএনইউ-র মাইয়িক জেলার সম্পাদক স এনা দো জানান, মডং সীমান্ত বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর কৌশলগত মূল্যও অনেক। বিদ্রোহীরা শহরের দুটি সামরিক ঘাঁটি ও একটি সরকারি কার্যালয় অধিগ্রহণ করেছে। তার দাবি অনুযায়ী, প্রায় ৬০ জন জান্তা সেনা থাইল্যান্ডে পালিয়ে গেছে।

নিয়ন্ত্রণ ফিরে পেতে জান্তা বাহিনী ওয়াই-১২ সামরিক উড়োজাহাজ দিয়ে বোমা বর্ষণ করলে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের মধ্যে মডংয়ের প্রায় এক হাজার বাসিন্দা পাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।

মডং পুনর্দখলের মাধ্যমে কেএনইউ এখন থাইল্যান্ড সীমান্ত থেকে থেইনকুন গ্রাম পর্যন্ত প্রায় ৫৪ কিলোমিটার সড়কপথ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তানিনথারি শহর থেকে থেইনকুন পর্যন্ত প্রধান সড়ক কেএনএলএ দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখায় জান্তা বাহিনী প্রায় দুই বছর ধরে ওই এলাকায় প্রবেশ করতে পারছে না বলে জানিয়েছেন এক পক্ষত্যাগী।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির