হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে অপরিশোধিত তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে ২০২৬ সালের আগস্টে অপরিশোধিত তেল রপ্তানি জানুয়ারি ও ফেব্রুয়ারির গড় রপ্তানির তুলনায় ৩৯ শতাংশ কমেছে। তেলবাহী জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য থেকে দৈনিক গড়ে এক কোটি ৮৫ লাখ ব্যারেল (১৮.৫ এমবিপিডি) অপরিশোধিত তেল রপ্তানি হয়েছিল। এর তুলনায় আগস্টে রপ্তানি ঘাটতি দাঁড়িয়েছে দৈনিক ৭২ লাখ ব্যারেলে।

ট্যাংকারট্র্যাকার্স জানায়, যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় রপ্তানিতে সবচেয়ে বড় পতন হয়েছিল মে মাসে। ওই সময় রপ্তানি ৬৭ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল। মে মাসে দৈনিক ঘাটতি ছিল ১ কোটি ২৪ লাখ ব্যারেল। বর্তমানে সেই ঘাটতি কমে দাঁড়িয়েছে ৭২ লাখ ব্যারেলে।

প্রতিষ্ঠানটির বিশ্লেষণে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারের অপরিশোধিত তেল রপ্তানি অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

মালয়েশিয়ায় ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা প্রত্যাহার

‘মার্কিন অর্থনীতির হারানো দশক আসন্ন’

নেপালে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

ককেশাসে তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

ইসরাইলে ‘৭ অক্টোবরের চেয়েও বড়’ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

কিয়েভের বিমানবন্দরগুলো চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

জার্মানির বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ নাকচ রাশিয়ার