হোম > বিশ্ব

ইরান মিশন কতদিন চলবে, জানালেন মোসাদ প্রধান

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া বলেছেন, ইরান মিশন এখনো শেষ হয়নি। হলোকাস্ট স্মরণ দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই মিশন তাৎক্ষণিকভাবে শেষ করার জন্য নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এটি চালিয়ে যাওয়া হবে যাতে তেহরানে সাম্প্রতিক হামলার পরও কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করা যায়।’

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের সময় মোসাদ তেহরানের কেন্দ্রস্থলে কাজ করেছে।

মোসাদ প্রধান বলেন, ‘আমরা বিমান বাহিনীকে নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ করেছি এবং ইসরাইলের জন্য হুমকিস্বরূপ ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত হেনেছি।’

তিনি বেলন, ‘একটি ‘চরমপন্থি’ সরকারকে সরিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মোসাদের দায়িত্ব শেষ হবে না। বার্নিয়া সতর্ক করে বলেন, ইসরাইলের অস্তিত্বের জন্য কোনো হুমকি সৃষ্টি হলে সেটির বিরুদ্ধে নীরব থাকা হবে না।

সূত্র: টাইমস অব ইসরাইল

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

স্থিতিশীল তেলের বাজার

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

বিমানবাহী রণতরির অপর্যাপ্ততায় সংকটে মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের