ইন্দোনেশিয়ার উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার দেশটির তুয়াল শহরের উপকূলের কাছে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুয়াল শহর থেকে ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৮ কিলোমিটার।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সম্ভাব্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এএম