হোম > বিশ্ব

কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: আল জাজিরা

কঙ্গোর পূর্বাঞ্চলীয় রুবায়ায় কোল্টান খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। নর্থ কিভু প্রদেশের প্রাদেশিক রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটি বুধবার ধসে পড়ে। হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নর্থ কিভু প্রদেশে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানান, ধসের পর কিছু মানুষকে ঠিক সময়ে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ গুরুতর আহত হয়েছেন। আহত প্রায় ২০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত উত্তর কিভু প্রদেশের গভর্নর ইরাস্তন বাহাতি মুসাঙ্গা শুক্রবার বার্তা সংস্থা এএফপিতে বলেন, কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহজতের সঠিক সংখ্যা জানাননি তিনি।

প্রাদেশিক গভর্নরের একজন উপদেষ্টা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে মৃতের সংখ্যা দুই শতাধিক বলে জানিয়েছেন। খনিশ্রমিক ফ্রাংক বলিঙ্গো জানান, এখনো অনেকে খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

আরএ

বিশ্ববাজারের সঙ্গে দেশেও স্বর্ণের দামে বড় পতন, রহস্য কী

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

নড়াইল নিয়ে আ.লীগের প্রপাগান্ডায় সুর মেলাচ্ছে ভারতীয় গণমাধ্যম ও পশ্চিমবঙ্গের লেখকরা

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

ড্রোন-ক্ষেপণাস্ত্র ও এআইনির্ভর যুদ্ধ ঠেকানোর পথ কী