হোম > বিশ্ব

প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগকে চাপ দিচ্ছেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক তদন্ত করতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় শনিবার বন্ডিকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা আর দেরি করতে পারি না। এটি আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে।’ খবর বিবিসির।

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে তদন্ত করতে বন্ডির প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছুই করা হচ্ছে না।’

অ্যাডাম শিফ ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারের তত্ত্বাবধান করেছিলেন।

ট্রাম্প বন্ডির প্রশংসা করে বলেন, ‘তিনি একটি দুর্দান্ত কাজ করছেন’।

ট্রাম্প বলেন, ‘আমি ৩০টির বেশি বিবৃতি এবং পোস্ট পর্যালোচনা করেছি, যেখানে আগের মতোই শুধু পুরনো গল্প, অনর্থক কথা, কোনো পদক্ষেপ নেই। কিছুই করা হচ্ছে না। কোমি, অ্যাডাম শিফ, লেটিসিয়ার কী হবে? তারা সবাই দোষী, কিন্তু কিছুই করা হচ্ছে না।’

ট্রাম্পের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, ‘এটাই একনায়কত্বের পথে নিয়ে যাওয়ার শুরু।’

ফেডারেল প্রসিকিউটর এরিক সিবার্টকে বরখাস্ত করার একদিন পর ট্রাম্পের পোস্টটি আসে। ট্রাম্প বলেন, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির অভিযোগে মামলা করতে ব্যর্থ হয়েছেন সিবার্ট।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির