হোম > বিশ্ব

ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলার বাজেট চাইছে পেন্টাগন

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধে অর্থায়নের জন্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি বাজেট চেয়েছে পেন্টাগন। এই বিশাল বাজেটের প্রস্তাব অনুমোদনের জন্য হোয়াইট হাউসকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর । এসব কথা জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা। নতুন প্রস্তাবটি যুদ্ধবিরোধী আইনপ্রণেতাদের প্রতিরোধের সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে।

বাজেটের এই সংখ্যা প্রশাসনের এযাবৎকালের ব্যাপক বিমান হামলার খরচকে বহুগুণে ছাড়িয়ে যাবে।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের কর্মকর্তারা নিজেরাই সন্দিহান, যুক্তরাষ্ট্রের কংগ্রেস এত বড় অঙ্কের অর্থ অনুমোদন দেবে কি না। কারণ, যুদ্ধের ব্যয় ইতোমধ্যে অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে।

খবরটিতে বলা হয়, সংঘাত শুরুর প্রথম সপ্তাহেই ব্যয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ড্রোন অভিযান এবং দূরপাল্লার হামলার কারণে ব্যয় দ্রুত বেড়ে যায়।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মূল কেন্দ্র ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল ত্রিমুখী সংঘাত। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় উপসাগরীয় দেশ ও ইসরাইলের ওপর। এর জেরে পুরো অঞ্চলজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি