হোম > বিশ্ব

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক অভিযানের পর ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী দেশটির সামরিক অবকাঠামো ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দিয়েছে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলব, শতাংশের হিসাবে, হয়তো তাদের ক্ষেপণাস্ত্রের ২১ থেকে ২২ শতাংশ। এটি অনেক ক্ষেপণাস্ত্র, কিন্তু আমরা যখন প্রথম আক্রমণ করেছিলাম, তখন যা ছিল, এখন আর তা নেই।’

তবে তার এই মন্তব্য দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি প্রতিবেদন থেকে ভিন্ন বলে মনে হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান হরমুজ প্রণালি বরাবর তার ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিতে কার্যক্ষম প্রবেশাধিকার পুনরুদ্ধার করেছে এবং যুদ্ধ-পূর্ববর্তী ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় ৭০ শতাংশ ধরে রেখেছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪