হোম > বিশ্ব

যে কারণে ভারতীয় শিক্ষার্থীকে আটক করল যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি।

বাড়িতে অগ্নিসংযোগ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ায় এক ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ২২ বছর বয়সী শিক্ষার্থীর নাম মনোজ সাই লেল্লা। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের সিনিয়র শিক্ষার্থী। ফ্রিস্কো পুলিশ সোমবার (২২ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্যজনিত একটি ঘটনার কথা জানিয়ে ও হুমকির অভিযোগ তুলে ফোন করার পর লেল্লার বাড়িতে যায় পুলিশ। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগে তিনি বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন।

এনডিটিভি’র সংবাদে এসেছে, মনোজ সাই লেল্লার বিরুদ্ধে ‘বাসস্থান বা উপাসনালয়ে ক্ষতিসাধনের উদ্দেশ্যে অগ্নিসংযোগ’-এর অভিযোগ আনা হয়েছে, যা প্রথম-ডিগ্রির একটি গুরুতর অপরাধ। পাশাপাশি পরিবারের বা বাড়ির সদস্যদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ হুমকির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, যা ক্লাস ‘এ’ মিসডিমিনার অপরাধের আওতাভুক্ত।

তবে পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, কোনো উপাসনালয়ের প্রতি হুমকির প্রমাণ পাওয়া যায়নি। আদালতের নথি অনুযায়ী, অগ্নিসংযোগের মামলায় তার জামিনের জন্য ১ লাখ মার্কিন ডলার ও সন্ত্রাসী হুমকির অভিযোগে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

‘চুক্তির শর্ত রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’

যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও শোচনীয়

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলল ইরান

গায়েব হলো ১১৫ কোটি ব্যারেল তেল

মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪৭

ফ্রান্সের ৫৩ প্রশাসনিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা

ইসরাইলের হামলা শান্তি প্রচেষ্টায় হুমকি: লেবাননের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

যুদ্ধবিরতি কার্যকর করেছে হিজবুল্লাহ-ইসরাইল: রয়টার্স