হোম > বিশ্ব

হুথিদের থামাতে ইরানের সহায়তা চায় যুক্তরাষ্ট্র

আল-জাজিরা

ছবি: এপি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরব ও দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হুথিদের প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করতে ইরানের প্রতি দাবি জানিয়েছে ওয়াশিংটন।

ইয়েমেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতিসংঘবিষয়ক ব্যবস্থাপনা ও সংস্কারবিষয়ক রাষ্ট্রদূত জেফ বার্টোস এ আহ্বান জানান।

হুথিদের সাম্প্রতিক হামলা ও উত্তেজনা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে উল্লেখ করেন তিনি। এসব হামলার মধ্যে বেসামরিক অবকাঠামো ও বিমানবন্দরে হামলাও রয়েছে।

জেফ বার্টোস বলেন, ‘একটি বিষয় স্পষ্ট—হুথিরা তেহরানের হাতিয়ার হিসেবে কাজ করছে। তারা নৌ চলাচলের স্বাধীনতা হুমকির মুখে ফেলছে, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং নিরীহ বেসামরিক মানুষকে আতঙ্কিত করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা হুথিদের ইয়েমেনের বৈধ সরকার ও সৌদি আরবের ওপর হামলা বন্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ইরানের প্রতি হুথিদের সব ধরনের সহায়তা বন্ধের দাবি জানাচ্ছি।’

বার্টোস বলেন, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় সৌদি আরব ও ইয়েমেন সরকারের পাশে দৃঢ়ভাবে রয়েছে যুক্তরাষ্ট্র।

এএম

দিল্লিতে ককরোচদের বিক্ষোভ ঘিরে আটক ৪০০, বাতিল ২৫০ ট্রেন

আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন ও ইসরাইলি যুদ্ধাপরাধীদের সুরক্ষা দিচ্ছেন ট্রাম্প

বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে ইন্টারনেট-রেল বন্ধ, ৪০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

পাকিস্তানের ‘বন্ধু’ তুরস্ককে কেন কাছে টানছে ভারত

হুথিদের ওপর ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, হতাহত ১৪০০

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সিইসির বিরুদ্ধে চাপ অব্যাহত রাখলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

‘লিটল ইতালি’ মানচিত্রে না রাখায় নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের