হোম > বিশ্ব

আবুধাবিতে প্রথম ভাসমান হোটেল ইয়াস মেরিনায়

আতিকুর রহমান নগরী

আবুধাবির ইয়াস দ্বীপের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ইয়াস মেরিনায় চালু হচ্ছে শহরের প্রথম ভাসমান হোটেল ‘অর্কিড ওভারনাইট সুপারইয়ট’। বিলাসবহুল এই প্রমোদতরিটি পরিচালনা করছে ডাচ ওরিয়েন্টাল, যারা পানির ওপর অনন্য এক আতিথেয়তার অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এই ফাইভ-স্টার মানের সুপারইয়টে রয়েছে মোট ৩১টি কক্ষ, যার মধ্যে ২৪টি সুপিরিয়র রুম (২৫ বর্গমিটার), ৪টি ভিআইপি রুম (৩০ বর্গমিটার) এবং ৩টি রয়্যাল স্যুইট (৬০ বর্গমিটার)। রয়্যাল স্যুইটে থাকছে লিভিং এরিয়া, সোফা বেড, হট টাব ও শাওয়ারের সুবিধা।

প্রতি রাতে এখানে থাকতে সর্বনিম্ন ৯৯০ দিরহাম খরচ করতে হবে। অতিথিদের জন্য থাকছে ২৪ ঘণ্টা কনসিয়ার্জ ও হাউজকিপিং, স্মার্ট রুম অটোমেশন, এবং ৩৬০ ডিগ্রি সানডেক উপভোগের সুযোগ।

এছাড়াও থাকবে ইন-রুম সার্ভিস ও অন-বোর্ড শেফদের তৈরি বিশেষ মেনু। বিয়ে, করপোরেট ইভেন্ট বা যেকোনো ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ সুপারইয়ট বুকিংয়ের সুবিধাও থাকছে।

যদিও ‘অর্কিড ওভারনাইট’ আবুধাবির প্রথম ফ্লোটিং হোটেল, সংযুক্ত আরব আমিরাতে ভাসমান হোটেল নতুন নয়। দুবাইয়ে রয়েছে বিশ্ববিখ্যাত কুইন এলিজাবেথ টু, এবং পাম মেরিনায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে কেমপিনস্কি ফ্লোটিং প্যালেস।

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প