হোম > বিশ্ব

যুদ্ধে ক্ষতিগ্রস্ত তেহরানের ৯৭ শতাংশ ভবন মেরামত সম্পন্ন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তেহরানের ক্ষতিগ্রস্ত ৯৭ শতাংশ ভবন মেরামত সম্পন্ন হয়েছে। তেহরান পৌরসভা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

তেহরান পৌরসভার একজন মুখপাত্র জানিয়েছেন, ‍যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর যেসব ভবনের ‘সামান্য মেরামত’ প্রয়োজন ছিল, সেগুলোর ৯৭ শতাংশ মেরামত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব ভবন মেরামত করা হয়ে যাবে।

চলতি মাসের শুরুতে ইরানের হাউজিং ফাউন্ডেশন জানায়, তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ হাজার বাড়ি ও বাণিজ্যিক ভবন মেরামত করেছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) মতে, দেশজুড়ে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

সুইজারল্যান্ডে খণ্ডিত লাশ উদ্ধার, গ্রেপ্তার বাংলাদেশি রুমমেট

আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়েছেন ২০ মুসলিম বিজ্ঞানী

এল নিনোর প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা বলিভিয়ায়

দিল্লিতে ইন্ডিয়া জোট ও বিজেপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয়, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে করা মামলায় হেরে গেলেন ট্রাম্প

ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে লাগবে মাত্র ১০ মিনিট, ট্রাম্পের হুঁশিয়ারি

ভিন্ন ভূখণ্ড, অভিন্ন বিপ্লবী চেতনা—ইতিহাসের এক সুর

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর