হোম > বিশ্ব

হজে ছবি তোলা নিষিদ্ধের বিষয়ে যা জানা গেল

আতিকুর রহমান নগরী

আসন্ন হজ মৌসুমে মসজিদ আল-হারাম ও মসজিদে নববীর ভেতরে ছবি তোলায় সৌদি সরকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়েছে। তবে এই তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বা কোনো সরকারি সংস্থা এই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেনি। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ইসমালিক ইনফরমেশন এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ভিড় কমানোর স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোনসহ সব ধরনের ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। কিন্তু সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য কোনো সংস্থা এ তথ্য প্রকাশ বা সমর্থন করেনি।

দ্য ইসমালিক ইনফরমেশন জানিয়েছে, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি। আগের নিয়মই বহাল আছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুম ঘিরে প্রায়ই এ ধরনের ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং যাচাই-বাছাই ছাড়াই দ্রুত জনপ্রিয় হয়ে যায়। হাজিদের প্রতি অনুরোধ, তারা যেন শুধু সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ওপরই বিশ্বাস করেন।

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট