হোম > বিশ্ব

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, রুপায় নতুন রেকর্ড

আতিকুর রহমান নগরী

বিশ্ববাজারে আবারো ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণ ও রুপার দাম। স্পট গোল্ড একলাফে ১ শতাংশ বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছেছে। পাশাপাশি রুপার দাম ছুঁয়েছে নতুন রেকর্ড।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ২১০ দশমিক ৯৪ ডলারে, যা ১৩ নভেম্বরের পর সর্বোচ্চ। স্বর্ণের দাম সাপ্তাহিক হিসেবে ৩ দশমিক ৬ শতাংশ এবং মাসজুড়ে ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে।

টানা চতুর্থ মাসের মতো স্বর্ণের বাজারে ইতিবাচক ধারা বজায় রয়েছে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৫৪ দশমিক ৯ ডলারে স্থির হয়েছে।

টিডি সিকিউরিটিজের গ্লোবাল হেড অব কমোডিটি স্ট্র্যাটেজি বার্ট মেলেক বলেন, ২০২৬ সালেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরগতিতে চলবে-এমন প্রত্যাশার সঙ্গে ফেড সুদের হার কমাতে পারে। এ কারণেই অনেক বিনিয়োগকারী আবার স্বর্ণের দিকে ঝুঁকছেন।

অন্যদিকে রুপার বাজারেও দেখা গেছে বড় ধরনের উত্থান। আউন্সপ্রতি ৫৬ দশমিক ৭৮ ডলারে পৌঁছে রূপা গড়েছে নতুন রেকর্ড। দিনের হিসেবে ৬ দশমিক ১ শতাংশ এবং মাসজুড়ে ১৬ দশমিক ৬ শতাংশ দাম বেড়েছে এই ধাতুটির।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, গত সপ্তাহে রুপার কারিগরি চার্টগুলো আরো তেজি সংকেত দিয়েছে। তাই অনেকে এখন রুপার বাজারে জোরালোভাবে বিনিয়োগ করছেন।

যৌন সহিংসতার কালো তালিকায় ইসরাইল, সিদ্ধান্তকে স্বাগত জানালেন জাতিসংঘ বিশেষজ্ঞ

ঈদুল আজহায় সারাদিন ‘গো-সেবা’ করলেন শুভেন্দু

ভারতে ৪০ কিমি পথ ঘুরেও গরু-খাসির মাংস পেলেন না বাংলাদেশি

প্রতিবাদের আশঙ্কায় যুক্তরাজ্যে ইহুদিদের অনুষ্ঠান স্থগিত

আমেরিকার জরুরি তেলের ভান্ডার দ্রুত ফুরিয়ে আসছে

ভারতীয় মুসলিমদের নতুন আতঙ্ক ঈদুল আজহায় পশু কোরবানি

এখনই গরমে অস্থির? ৫ বছর পরে অবস্থা হবে আরো ভয়াবহ

ঈদের জামাতে নিউইয়র্কের মেয়র মামদানি, আলোচনায় আর্সেনাল পাঞ্জাবি

নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে ইরান, এটা কতটা তাৎপর্যপূর্ণ?

ইসরাইলি বাধা উপেক্ষা করে আল-আকসায় দেড় লাখ মুসল্লির নামাজ আদায়