হোম > বিশ্ব

বিজেপির কলকাতা কার্যালয়ে উৎসব শুরু

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে শাসকদল তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে রাজ্যে মোদির দল জয়ের পথে এগিয়ে যাচ্ছে। এগিয়ে থাকায় কলকাতায় বিজেপির সদর দপ্তরে এরইমধ্যে শুরু হয়েছে উৎসব।

দলীয় কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে মিষ্টি। বিজেপির প্রতীকী স্লোগান ‘জয় শ্রী রাম’-এর ধ্বনিও শোনা যাচ্ছে।

একই সঙ্গে, দলীয় নেতারা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন, এখনই উদযাপনের সময় আসেনি, তবে তারা তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেটি একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে হেরে যায়, যারা পরবর্তীতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

তবে এবার বিজেপির প্রচার অভিযান উন্নয়ন, আইন-শৃঙ্খলা এবং পরিচয়ভিত্তিক রাজনীতির ওপর কেন্দ্র করে পরিচালিত হয়েছে। দলীয় নেতারা দাবি তুলেছেন যে পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়নের জন্য রাজ্য ও কেন্দ্র উভয় স্থানেই একই দলের ক্ষমতায় থাকা প্রয়োজন।

সূত্র: বিবিসি

আরএ

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৯৩ আসনে, তৃণমূল ৯৬

বাবরির কারিগর হুমায়ুন নিজের দুর্গে অপ্রতিরোধ্য

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, সামাজিকমাধ্যমে মমতার বার্তা

হরমুজে নিরাপত্তা ঝুঁকি এখনো ‘সংকটজনক’: ইউকেএমটিও

দুর্নীতি মামলায় নেতানিয়াহুর সাক্ষ্যগ্রহণ বাতিল

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ কোনো পাহারা মিশন নয়, স্রেফ পথপ্রদর্শক

মমতার পরাজয় কেন বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতি

ট্রাম্পের শর্ত মেনেই এগোচ্ছে ইউরোপ: ন্যাটো প্রধান