হোম > বিশ্ব

ইমরান খান জামিনে মুক্তি পেলে আপত্তি নেই: বিলাওয়াল

ঢাবি সংবাদদাতা

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদালত জামিন দিলে ও মুক্তি পেলে আমাদের আপত্তি নেই।

তিনি বলেন, যদি আদালত পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমরা এর বিরোধিতা করব না। জামিন তার অধিকার, এবং আমি বা আমার দল কেউই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবো না। সোমবার ব্রিটিশ স্কাই নিউজ টিভি চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি এব কথা বলেন। তিনি আরও বলেন, পাকিস্তানের প্রতিটি মামলা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ইমরান খান আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করেছেন পিটিআই-এর প্রধান নেতা গওহর আলী খান।

তিনি জানিয়েছেন, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।

সূত্র: সামা টিভি

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান