হোম > বিশ্ব

৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে বুধবার (২৫ সেপ্টেম্বর) ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা এবং মানসেহরাতের পাশাপাশি ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, ভূমিকম্পটি বিকেল ৪টা ১২ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার।

সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

পাকিস্তান আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়– এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল সৃষ্টি হয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগস্থলে অবস্থানের কারণে এ অঞ্চলে প্রায়ই টেকটোনিক মুভমেন্ট ঘটে থাকে।

গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

সূত্র: দ্য ডন

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের