হোম > বিশ্ব

জ্বালানি চোরাচালানে বিদেশি জাহাজ আটক করেছে ইরান

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

হরমুজ প্রণালীতে জ্বালানি চোরাকারবারির সঙ্গে জড়িত ইসোয়াতিনির পতাকাবাহী একটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হরমুজ প্রণালী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের স্থান। ইরানের বাহিনী প্রতিনিয়তই অবৈধ জ্বালানি পরিবহনকারী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করে এ স্থানে অভিযান পরিচালনা করে আসছে।

সৌদি-আরব ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় আইআরজিসি কমান্ডারের বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘ইসোয়াতিনির পতাকার আড়ালে ৩৫০,০০০ লিটারের জ্বালানি চোরাচালান করছিল একটি জাহাজ। জাহাজটিকে আটক করে দক্ষিণ-পশ্চিমে বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে।’

আইআরজিসি কমান্ডার আরো জানিয়েছেন, ‘আটক করা জাহাজের ১৩ জন ক্রু সদস্যের প্রত্যেকেই প্রতিবেশী দেশ এবং ভারতের নাগরিক।’

চলতি মাসের শুরুতে, ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর একটি শাখা উপসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটক করেছিল। জাহাজ পরিচালনাকারী সংস্থা অবশ্য পরে জানিয়েছে, ইরান ট্যাঙ্কারটি ছেড়ে দিয়েছে এবং তার ২১ জন ক্রু সদস্যই নিরাপদে রয়েছে। তালারা নামের ওই জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই এটি দিক পরিবর্তন ইরানের জলসীমায় প্রবেশ করে।

এর আগে, গত বছর আইআরজিসি একটি কন্টেইনার জাহাজ আটক করে দাবি করেছিল, জাহাজটির সঙ্গে ইসরাইলের সম্পর্ক রয়েছে। ঘটনাটি ঘটেছিল, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে মারাত্মক হামলার পর, যার জন্য ইসরাইলকে দায়ী করা হয়েছিল।

তবে, ইরান জানিয়েছে, তালারা’র আটক অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবস্থা হিসাবে নেওয়া হয়নি, বরং এটি একটি সম্পূর্ণ স্থানীয় বিষয়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ