হোম > বিশ্ব

সহিংস বিক্ষোভে নেপালের পর্যটন শিল্পে ২৫০০ কোটি রুপির ক্ষতি

আতিকুর রহমান নগরী

নেপালে বিক্ষোভের সময় হিলটন হোটেলে আগুন দেয়া হয়। ছবি: ইন্টারটেলস

জেন-জিদের দুই দিনের সহিংস বিক্ষোভের জেরে নেপালের পর্যটন শিল্প দুই হাজার ৫০০ কোটি রুপি ক্ষতির সম্মুখীন হয়েছে। বিক্ষোভের সময় হোটেলগুলোতে হামলা হয়েছে, ব্যহত হয়েছে যাতায়াত। সেইসঙ্গে পর্যটন মৌসুম শুরু হওয়ার ঠিক আগে বাতিল করা হয়েছে বুকিং। খবর দ্য হিমালয়ান টাইমসের

নেপালের হোটেল অ্যাসোসিয়েশনের প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, দুই ডজনের বেশি হোটেল ভাঙচুর বা লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে কাঠমান্ডুর হিলটন হোটেলও রয়েছে, যার ক্ষতি আটশ’ কোটি রুপির বেশি। পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর এবং ধনগড়ির মতো গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতেও নেতিবাচক প্রভাব পড়েছে।

এই বিপর্যয় সত্ত্বেও, পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী। নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও দীপক রাজ জোশি বলেছেন, পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। তারা জোর দিয়ে বলেছেন যে ‘পর্যটন অবশ্যই পুনরুজ্জীবিত হবে।’ ২০১৫ সালের ভূমিকম্প এবং কোভিড-১৯ মহামারির মতো দুর্যোগের পরে অতীতের পুনরুদ্ধারের কথা উল্লেখ করেন তারা।

আন্তর্জাতিক অঙ্গনে নেপালের ইতবাচিক ভাবমূর্তি প্রচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং পর্যটকের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ডঃ সামির খাতিওয়াদা এবং শিল্প নেতারা।

এদিকে, হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ারম্যান বিনায়ক শাহ পর্যটন পুনরুজ্জীবনের প্রক্রিয়া এগিয়ে নিতে সকল অংশীদারদের ঐক্যবদ্ধ হওয়ার এবং এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘যেহেতু পর্যটন মৌসুম শুরু হতে চলেছে, তাই নেপাল থেকে ইতিবাচক বার্তা পাঠানো গুরুত্বপূর্ণ।’

নেপালের ট্রেকিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন এবং মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টরা বিদেশি পর্যটকদের আস্থা পুনরুদ্ধার এবং নেপালের পর্যটন খাতকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

আরএ

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী