হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

আমার দেশ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সংঘর্ষের যাত্রীবাহী বিমানটি পাশেই পোটোম্যাক নদীতে পড়ে যায়। ৬৪ জন আরোহীর সবার মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টারের ৩ সেনা নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয়।

সিএনএন জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৩৪২, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন এবং এটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। রিগান জাতীয় বিমানবন্দরে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করা হয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ