হোম > বিশ্ব

সাত মাসের শিশুকে মাথায় গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

আমার দেশ অনলাইন

অধিকৃত পশ্চিম তীরের হেবরন এলাকায় সাত মাসের এক শিশুর মাথায় গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হেবরনের দক্ষিণে ইসরাইলি বাহিনী তাদের গাড়িতে গুলি চালালে সাত মাস বয়সি এক শিশুসহ একই পরিবারের তিন সদস্য গুলিবিদ্ধ হয়। পরে শিশুটি মারা যায়।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার রাতভর ও শনিবার পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরজুড়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং ইসরাইলি সামরিক অভিযানও রয়েছে।

তুবাসের দক্ষিণ-পূর্বে অবস্থিত আতুফ গ্রামে বসতি স্থাপনকারীরা একদল ফিলিস্তিনি কৃষককে আক্রমণ করে। পরে তাদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা ইসরাইলি সেনাবাহিনীর পোশাক পরা ছিল।

রামাল্লার আগে অবস্থিত দেইর দিবওয়ানে ফিলিস্তিনিদের বাড়িতে জোর করে প্রবেশ করছিলেন অবৈধ বসতি স্থাপনকারীরা। বাড়ির বাসিন্দারা তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় ইসরাইলি বাহিনী একটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশ করে। জানা গেছে, বাসিন্দাদের একটি কক্ষে আটকে রাখা হয় এবং নজরদারি ক্যামেরাগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি আরাগচির

আজ ফের রাস্তায় নামছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে সরকার

সরকার গঠনে ইসরাইলের অচলাবস্থা কাটবে কীভাবে

পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে থাকছে না পানি-আম্মা-আব্বা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

হরমুজে প্রতি রাতে অভিযান, বাড়তি চাপে মার্কিন কর্মীরা

ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

এবার জার্মানিতেও জেন-জি বিক্ষোভের ঢেউ, সতর্ক প্রশাসন

হরমুজে জাহাজ চলাচল বাড়লেও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৭০ শতাংশ কম