হোম > বিশ্ব

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল মধ্যপ্রাচ্যকে ক্রমবর্ধমান সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। তিনি বলেন, ইরান যুদ্ধের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর কোনো নিয়ন্ত্রণ নেই।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যুদ্ধ ইতোমধ্যে এই অঞ্চলকে সহিংসতার আবর্তে ফেলে দিয়েছে।

মারফি লেখেন, ‘এটা এখন স্পষ্ট যে ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তিনি ইরানের প্রতিশোধ নেওয়ার ক্ষমতাকে খুব ভুলভাবে মূল্যায়ন করেছিলেন। অঞ্চলটিতে আগুন জ্বলছে।’

তিনি বলেন, প্রথম সংকট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। মারফি বলেন, তেহরানের এই রুট নিয়ন্ত্রণে রাখার সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল ওয়াশিংটন ।

তিনি লেখেন, ‘ট্রাম্প ভেবেছিলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করবে না। তিনি ভুল ছিলেন। এখন তেলের দাম বেড়ে যাচ্ছে।’

সিনেটর বলেন, ইরান ড্রোন, স্পিডবোট এবং সমুদ্র মাইন ব্যবহারের ফলে জলপথটি সুরক্ষিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

মারফির মতে, প্রণালি দিয়ে ট্যাংকার পাহারা দেওয়া মার্কিন নৌবাহিনীকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলবে।

তিনি বলেন, দ্বিতীয় সংকটটি আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা থেকে এসেছে।

তিনি বলেন, ইরান এই অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য তেল স্থাপনাগুলোতে আঘাত করতে পারবে, কারণ তাদের কাছে অনেক সস্তা ড্রোন রয়েছে।

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে